রাজধানী ঢাকায় ছিন্নমূল ও নিন্মআয়ের শীতার্ত মানুষের মাঝে পাশে দাঁড়াতে সারা বাংলা এসএসসি’৯১ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আসাদ গেট,মানিকমিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকা জুড়ে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচি সফল করার লক্ষ্যে সারা বাংলা এসএসসি’৯১-এর পক্ষে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সালমা জেবুন্নেছা, নাইম মাহমুদ, কামরুজ্জামান খান কামরুল, এডভোকেট বিপ্লব কুমার রায়, সামসুন্নাহার, আজিজা চন্দনা ও আহমেদ সুমন প্রমুখ।
আয়োজকরা জানান,শীত মৌসুমে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সারা বাংলা এসএসসি’৯১ নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।