আজ বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ত-পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ালো- লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
আর্ত-পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ালো- লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

Manual7 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থা ও ভালবাসার একটি সংগঠন চট্টগ্রামের লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন। দীর্ঘ ৬ বছর ধারাবাহিকভাবে প্রায় ৬১৫ পরিবারকে সহায়তা দিয়ে আসছে এ সংগঠন।
তারই ধারাবাহিকতায় ০৭ জানুয়ারি উপজেলা পদুয়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ১০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও বিবাহ সামগ্রী প্রদান করা হয়।
চিকিৎসা সহায়তা ও উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বলেন,আমাদের এ ক্রান্তিলগ্নে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের এ সহায়তা আমাদের জন্য আল্লাহর এক অপার রহমতস্বরূপ। যাদের অর্থায়নে ও অক্লান্ত পরিশ্রমে এ সংগঠন আর্থিক সহায়তা দিয়ে আসছে সবার জন্য আন্তরিক দোয়া করছি।
চিকিৎসা সহায়তা ও উপহারসামগ্রী প্রদানের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রাহমান,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল,কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুরশেদুল আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন,কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল কবির,কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি এস এম চিশতি,পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শাহাবুদ্দিন,চরম্বা ইউনিয়ন প্রতিনিধি নেজাম উদ্দিন প্রমুখ।