দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঘায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঘায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন অঙ্গসংগঠনের আয়োজনে তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাউসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফজলুল হক।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (বাঘা-চারঘাট) রাজশাহী -৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য রমেস দত্ত, বাঘা উপজেলা সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুকলেছুর রহমান মুকুল,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ,সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন,পৌর কৃষকদলের আহ্বায়ক আলী হোসেন জনি, মালোশিয়া মাল্লাকা শাখার যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপু, জেলা যুবদলের সাবেক সদস্য আল আমিন জমাদার, আড়ানী পৌর সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, বাউসা প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, আড়ানী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক মাস্টার, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মী, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী।
শেষে ওলামাদলের নেতা সাজেদুল ইসলাম, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।