আজ মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

Manual4 Ad Code
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো.ইমরান হোসাইন, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো.কোরবান আলী।
এছাড়াও বক্তব্য দেন নাগরপুর সদর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.সোহেল মিয়া, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সহ সভাপতি মো.ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ সময় ইউনিয়ন কমিটির সকল যুব দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।