হাকালুকি হাওরে ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বাথাম মালিকদের সাথে মতবিনিময় সভা
হাকালুকি হাওরে ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বাথাম মালিকদের সাথে মতবিনিময় সভা
editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:৫২ অপরাহ্ণ
Manual6 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে অংশগ্রহণমূলক ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম হাকালুকি হাওরের বাথান মালিকদের সাথে এবং স্থানীয় ভিসিজি’র সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
Manual8 Ad Code
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হাকালুকি হাওরের চাতলা বিলের কান্দায় নবপল্লব প্রকল্পের আওতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে এবং জুড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ দস্তেগীর। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন সহ অনেকেই।
Manual2 Ad Code
সভায় ইউএনও মারুফ দস্তেগীর বলেন, হাকালুকি হাওরাঞ্চলের পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভিসিজি সদস্য ও হাওরের বাথান মালিকদের সাথে আজকের এই আয়োজন। হাকালুকি হাওরে লাগানো হিজল গাছের চারাগুলো টিকিয়ে রাখতে পারলে এবং বিলগুলোতে মাছ বৃদ্ধি করতে পারলে ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশের আমূল পরিবর্তন হবে এবং হাওরের প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে।