আজ সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় শ্মশান ঘাটের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ণ
বাঘায় শ্মশান ঘাটের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

Manual3 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে মহাশ্মশান ঘাটের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ছাদের ঢালাই  উদ্বোধন করেন রাজশাহী-৬ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। সভাপতিত্ব করেন বীরেন্দ্রনাথ সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক ,আরিফুল ইসলাম বিলাত, জাকিরুল ইসলাম বিকুল, আশরাফ আলী মলিন, জাহাঙ্গীর হোসেন,কামাল হোসেন,তফিকুল ইসলাম, অ্যাডভোকেট রঞ্জু, এমদাদুল হক, মাসুদ করিম টিপু, রেজাউল করিম বাদশা, জাহিদুল ইসলাম স্বপন, আব্দুল মমিন রবি, মাহবুব আলম জনি, যুবদল নেতা আলামিন জমাদার, আকরাম হোসেন, সেলিম রেজা, হিন্দু সম্প্রদায়ের নেতা সুজিত কুমার বাকু পান্ডে, অপূর্ব কুমার সাহা, নয়ন সরকার, শিক্ষক রবীন্দ্রনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার।
এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।