বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল বের করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। আগামী ২২ জানুয়ারির শেরপুরের আইনপুরে জনসভা সফল করার লক্ষ্যে মৌলভীবাজার শহরে ছাত্রদল এ প্রচার মিছিল বের করে।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গন থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমহনা এলাকায় এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
Manual1 Ad Code
মিছিল শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, এই জনসভা হবে গণতন্ত্র পুন:রুদ্ধারের লড়াইয়ে এক ঐতিহাসিক মাইলফলক। তাই ছাত্রদলের সব ইউনিটকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Manual1 Ad Code
উল্লেখ্য, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট বিভাগে সফরে আসছেন। ৩৬০ আউলিয়র পুণ্যভূমি থেকেই তিনি শুরু করবেন নির্বাচনি প্রচারণা। কর্মসূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সিলেটে পৌঁছে তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টার দিকে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর পর সড়ক পথে সিলেট থেকে মৌলভীবাজার পৌছে আইনপুর মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেবেন। তার এই আগমনকে ঘিরে মৌলভীবাজার সহ এখন আনন্দে ভাসছে পূরো সিলেট বিভাগ।