আজ মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

Manual7 Ad Code
উৎফল বড়ুয়া
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,চট্টগ্রাম অঞ্চলের ১২ তম শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার কৈয়াঝিরি, ৩ নং নয়াপাড়ার আলীকদম  রত্নানন্দ বৌদ্ধ বিহার ও আন্তর্জাতিক  অনাথ সেবা কেন্দ্রে প্রায় ১২০ টি সুবিধা বঞ্চিত ম্রো পরিবারের মাঝে সু-সম্পাদন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কাজের  শুরুতে উদ্বোধনী ভাষন প্রদান করেন উক্ত বিহারের প্রতিষ্ঠাতা ভদন্ত শান্তমিত্র ভিক্ষু। এতে সভাপতির আসন অলংকৃত করেন শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কমিটির আহবায়ক বাবু তুষার বড়ুয়া, প্রধান অতিথির আসন অলংকৃত করেন সভাপতি বাবু সঞ্জয় বড়ুয়া পিপলু, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সহ-সভাপতি বাবু সুমন বড়ুয়া বাপ্পী,শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী  বিতরণ কমিটির সচিব বাবু  টিটু বড়ুয়া, প্রধান সমন্বয়কারী বাবু বিশ্বজিত বড়ুয়া রেবু ও যুগ্ন-সচিব বাবু অনুপম বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.সুদত্ত বড়ুয়া, শিশু কিশোর বিষয়ক সম্পাদক বাবু সমদত্ত বড়ুয়া, পাঠাগার সম্পাদক বাবু নিপুণ বড়ুয়া, ছাত্র বিষয়ক সম্পাদক বাবু পলাশ বড়ুয়া ও কার্যকরী সদস্য বাবু পিলু বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কমিটির অর্থ সচিব বাবু রিপন বড়ুয়া প্রমুখ।