আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন আ. লীগ নেত্রী আঞ্জুমানারা

editor
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
বিএনপিতে যোগ দিলেন আ. লীগ নেত্রী আঞ্জুমানারা

Manual6 Ad Code

গাজীপুর প্রতিনিধি:

Manual5 Ad Code

বিএনপিতে যোগ দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম।

Manual8 Ad Code

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের রোভারপল্লী এলাকায় গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে আঞ্জুমানারা বেগম জানান, তিনি আগেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনি তার পূর্বের দল বিএনপিতে ফিরে এসেছেন।বিগত সরকারের আমলে হয়রানি, নির্যাতন ও মামলা থেকে রক্ষা পেতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।