আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের শেয়ারহোল্ডারদের মিলনমেলা

editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের শেয়ারহোল্ডারদের মিলনমেলা

Manual8 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসাখাতে আধুনিক ও নতুনত্ব নিয়ে  সু-স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে শীঘ্রই কাজ শুরু হতে যাচ্ছে রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার।

এ প্রস্তাবিত হসপিটালের স্থানটি নির্ধারণ করা হয়েছে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায়।

Manual5 Ad Code

শনিবার (২৪ জানুয়ারি) যুবক, তরুণদের নিয়ে নিজস্ব জায়গায় রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের শেয়ার হোল্ডারদের নিয়ে মিলনমেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার এম. এ কাসেমের সভাপতিত্বে হসপিটালের শেয়ার হোল্ডার আতাউর রহমান মাসুদের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডিপুটি এটর্নী জেনারেল ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন রয়েল কেয়ার হাসপাতালের ডাইরেক্টর ডা. সালমান রহমান।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন  রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের  শেয়ার হোল্ডার ডাঃ রফিক উদ্দিন আকাশ, ফুলকলির ডাইরেক্টর মোহাম্মদ আবসার, বিশিষ্ট প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসায়ী ও রাজনীতিবীদ এস এম জাকারিয়া, ব্যবসায়ী নুর মোহাম্মদ, এডভোকেট রফিক উদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ খোরশেদ, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সিটিজেন ব্যাংক পিএলপি লোহাগাড়া শাখার ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস সত্তৃাধিকারী ও ডাইরেক্টর মোহাম্মদ আবু ছিদ্দিক ও সাইফ আল মুমিন।

Manual4 Ad Code

এসময় রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল শেয়ার হোল্ডারগণ, ব্যবসায়ী ও শুভাকাঙ্খী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন এবং ডাইরেক্টর এম.এ কাশেম হাসপাতালের বিভিন্ন পরিকল্পনা, তাদের আগামীর স্বপ্ন ও স্বাস্থ্য সেবা সুনিশ্চিত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।