আজ মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকার প্রতিনিধিদের ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ
স্থানীয় সরকার প্রতিনিধিদের ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা

Manual8 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual8 Ad Code

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার-৩ আসনের বিএনপি’র প্রার্থী এম নাসের রহমান স্থানীয় সরকার প্রতিনিধি সদর উপজেলা ও রাজনগর উপজেলার চেয়ারম্যান, পুরুষ মেম্বার ও নারী মেম্বারদের সাথে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী। উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ১০নং নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন।

Manual3 Ad Code

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য বকসি মিসবাউর রহমান, জেলা বিএনপি’র সদস্য ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু,২নং মনুমূখ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, ৩নং কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল মিয়া, ৪নং আপার কাগাবালা ইউনিয়নের সদস্য কাসেম মিয়া, ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন মিয়া,৬নং একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী,৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ আলী,৮নং কনকপুর ইউনিয়নের ৯নং আমতৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাহিদ মিয়া,১১নং মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ,১২নং গিয়াসনগর ইউনিয়নের সদস্য শামীম আহমেদ।

রাজনগর উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী,৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল আহমেদ প্রমুখ।

Manual6 Ad Code