আজ , ,

সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রেস ব্রিফিং;আলিয়া মাঠে শনিবার স্মরণকালের বড় জনসভার প্রস্তুতি ১১ দলীয় জোটের

editor
প্রকাশিত February 6, 2026, 01:18 AM
সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রেস ব্রিফিং;আলিয়া মাঠে শনিবার স্মরণকালের বড় জনসভার প্রস্তুতি ১১ দলীয় জোটের

Manual5 Ad Code

উৎফল বড়ুয়া,সিলেট:

নির্বাচনী সফরে সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

আগামী শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ঐতিসাহিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভা তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Manual4 Ad Code

এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বেলা ২টায় নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে সিলেটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিনত হবে ইনশাআল্লাহ।

Manual7 Ad Code

উক্ত জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে। জনসভা সফলে ইতোমধ্যে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। আমরা জনসভাকে সফল করতে সাংবাদিক বন্ধুগণসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করছি। আমাদের জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে সমাপ্ত হবে। আমীরে জামায়াত হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগদান করবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাতি নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Manual2 Ad Code

পতিত ফ্যাসিস্ট সরকার বিনাভোটে, মধ্যরাতে ও আমি-ডামি নির্বাচনের মাধ্যম মানুষের ভোটাধিকার হরণ করেছে। এবার মানুষ সবধরণের শঙ্কা মুক্ত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু অবৈধ অস্ত্র, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের ব্যর্থতা ও সন্ত্রাসীদের গ্রেফতারে কার্যকর অভিযান না থাকায় জনমনে নানা আশঙ্কা বিরাজ করছে। এরই মধ্যে নগরীর চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী একটি রাজনৈতিক দলের আশ্রয়ে মাঠে সক্রিয় রয়েছে। এছাড়া সম্প্রতি নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনতাইকারীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, নগরীর সুবিদবাজার থেকে সেনাবাহিনী কর্তৃক এক সন্ত্রাসীকে আটকের পর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ এবং তাকে দ্রুততম সময়ে মুক্ত করে ফুলেল সংবর্ধনা প্রদান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

তিনি বলেন, সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসার আশঙ্কা রয়েছে।সেক্ষেত্রে প্রশাসনের কার্যকর ভুমিকা চোখে পড়ছেনা।