আজ বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারী-৩ জলঢাকা আসনের জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
নীলফামারী-৩ জলঢাকা আসনের জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

Manual7 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
আধুনিক,টেকসই সমৃদ্ধ ও উন্নত জলঢাকা গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছেন, নীলফামারী-৩ জলঢাকা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবাইদুল্লাহ সালাফী।
রোববার (৮ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের আল-ফালাহ্ উপজেলা জামায়াতে ইসলামী’র কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে এক লিখিত ইশতেহার পাঠ করে শোনান তিনি।
ইশতেহারে দূর্নীতিমুক্ত প্রশাসন গঠন,অবকাঠামো নির্মাণে ঊন্নয়ন,মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করণ,শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও সমানাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল,জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন,জেলা ছাত্র শিবিরের সভাপতি তাজমুল হাসান সাগর,উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মোখলেছুর রহমান মাষ্টার,নায়েবে আমীর ও প্রধান নির্বাচনী এজেন্ট কামরুজ্জামান সহ অনেকে।