আজ বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ জীবন গঠনে তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে:জেলা প্রশাসক 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ণ
সুস্থ জীবন গঠনে তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে:জেলা প্রশাসক 

Manual8 Ad Code
উৎফল বড়ুয়া,  সিলেট:
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও Penhill Logistics এর পৃষ্ঠপোষকতায় এবং ইবনেসিনা হাসপাতাল সিলেট লিঃ ও সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এর কো-স্পন্সরে ও ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় এবং সিলেটের ১ম বিভাগ ক্রিকেট লীগের স্বনামধন্য দশটি ক্লাবের অংশগ্রহণে ‘Penhill ১ম বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, ২০২৫-২০২৬’ এর সর্বশেষ ম্যাচ এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
‘Penhill ১ম বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, ২০২৫-২০২৬’ এর    সর্বশেষ ম্যাচে জিমখানা ক্লাব ২৬১ রানে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রকে হারিয়ে বিজয়ী হয় তথা জিমখানা ক্লাব উক্ত লীগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত লীগের রানার-আপ হয় বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।
‘Penhill ১ম বিভাগ ক্রিকেট লীগ, সিলেট, ২০২৫-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,সারা বৎসর সকল ডিসিপ্লিনের খেলাধুলার মাধ্যমে সিলেট জেলা স্টেডিয়াম মাঠসহ প্রতিটি মাঠ সরব রাখতে ও তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে সুস্থ শরীর গঠনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ ব্যক্ত করেন এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ ক্লাবসহ ব্যক্তিগত পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মো: সারওয়ার আলম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট এর এ্যাডহক কমিটির সদস্য রাহাত শামস্ এবং উক্ত লীগের স্পন্সর Penhill Logistics এর প্রতিনিধি সাদত হসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খন্দকার রাজিন সালেহ আলম।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি ও সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক কবির আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট এর এ্যাডহক কমিটির সদস্য মো: মোকাম্মেল হক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, সিলেট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মকবুল হায়দার রিজভী, কো-স্পন্সর ‘মাহা’ এর প্রতিনিধি আব্দুল কাদির, ইবনেসিনা হাসপাতাল সিলেট লিঃ এর প্রতিনিধি গোলাম কিবরিয়া ও ইমারল্ড ঢাকা এর প্রতিনিধি গোলাম রব্বানী সুমন, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ খোবেব হোসেইন, স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক গৌছমঈন উদ্দিন হায়দার, সদস্য-সচিব একরাম আহমেদ এবং সদস্য রেজাউল কিবরিয়া লিমন, আলেয়া ফেরদৌসী তুলি, তানভীর রহমান ও পলাশ কর, ক্রীড়া সংগঠক হানিফ আলম চৌধুরী, মুফতি আব্দুল খাবির, সুমাত নুরী চৌধুরী জুয়েল, সৈয়দ তকরিমুল হাদী কাবী ও ইমতিয়াজ আহমেদ জগলু, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, সিলেট জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ, ইউ, দীপু, ক্রিকেট আম্পায়ার সেলিম আহমদ ও পিন্টু কুমার বৈদ্য, অনলাইন স্কোরার তানজিল শাহরিয়ার অলি ও উমর ফারুক শিপন প্রমুখ। উক্ত লীগের প্লেয়ার অব দ্যা ফাইনাল জিমখানা ক্লাবের খেলোয়াড় তৌফিক খান তুষার (৯৭ বলে ২০৭ রান), প্লেয়ার অব দ্যা লীগ বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের খেলোয়াড় অলক কাপালি (৪৪৮ রান ও ১৬ উইকেট), বেস্ট ব্যাটসম্যান ইরফান ও তুষার, বেস্ট বোলার ইয়ুথ সেন্টার ক্লাবের খেলোয়াড় রাতুল (০৮ ম্যাচে ৬৬-০৭-২১২-২৩) ও অনির্বাণ ক্রীড়া চক্রের খেলোয়াড় কামিল (০৮ ম্যাচে ৭৪.১-১৪-২১৮-২৩), বেস্ট উইকেট কিপার বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের উইকেটকিপার মাহী।