আজ বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ণ
নাগরপুরে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

Manual5 Ad Code
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর জামায়াতে ইসলামী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নাগরপুর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজের প্রধান গেটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেনসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। মিছিল চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা. এ কে এম আব্দুল হামিদ বলেন, নাগরপুর-দেলদুয়ারের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব,ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন দাঁড়িপাল্লা প্রতীক শান্তি, ন্যায় ও কল্যাণের প্রতীক। দাঁড়িপাল্লা বিজয়ী হলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি।