চট্টগ্রামের আনোয়ারায় ভোটের আগেই ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
চট্টগ্রামের আনোয়ারায় ভোটের আগেই ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual8 Ad Code
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা কেন্দ্রে স্থাপিত ক্যামেরা খুলে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
Manual7 Ad Code
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্র প্রাঙ্গণে গিয়ে সিসি ক্যামেরা না দেখে বিষয়টি প্রথম নজরে আসে। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, রাতের কোনো একসময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো খুলে নেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন ঘটনায় কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
Manual8 Ad Code
এলাকাবাসীর অভিযোগ, ভোটের দিন বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে সিসি ক্যামেরা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অবিলম্বে নতুন সিসি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করে কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’