আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বেসরকারিভাবে চারটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে বেসরকারিভাবে চারটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী

Manual7 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর বেসরকারি ফলাফল অনুযায়ী মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনের অনানুষ্ঠানিক এই ফলাফল প্রকাশের পর জেলাজুড়ে বিএনপি সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনে বিজয়ী হয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে জয় পেয়েছেন শওকতুল ইসলাম শকু। মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন হাজী মো. মুজিবুর রহমান চৌধুরী।

Manual6 Ad Code

এই ফলাফল এখনো বেসরকারি পর্যায়ে থাকলেও সংশ্লিষ্ট প্রার্থীদের সমর্থকরা একে “জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের ইঙ্গিত” হিসেবে দেখছেন।

বেসরকারিভাবে ফলাফল অনুযায়ী মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।

Manual4 Ad Code