আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারী-৩, জলঢাকা আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ণ
নীলফামারী-৩, জলঢাকা আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী

Manual4 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নীলফামারী-৩, জলঢাকা আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।এ আসনে ১০৫ টি ভোট কেন্দ্রে বৃহস্পতিবার (১২ বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১ লাখ ৯ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৮০৭ ভোট।
এ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোঃ রোহান চৌধুরী
লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৯০ ভোট।
জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।