মৌলভীবাজার- রাজনগর-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বশরীরে ভোটা দিতে দেশে এসেছেন অনেক প্রবাসী। ভোট দেওয়ার পর অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
Manual6 Ad Code
সরেজমিনে আলী আমজদ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, সদরের জগৎসী এৱাকার প্রবাসী আব্দুল মুকিদ ১৭ বছর পর স্বশরীরে দেশ এসে নিজ ভোট কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনে ভোট ও গণভোট দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তার ধারনা দেশের মানুষ দীর্ঘ দিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। দেশে কোন সুষ্ট নির্বাচনীয় পরিবেশ ছিলনা। তাই নির্বাচনের সময় দেশে আসেননি তিনি।
২০২৬ইং অন্ত:বর্তীকালীন সরকারের মাধ্যমে অনুষ্টিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুষ্ট নির্বাচনীয় পরিবেশ বিদ্যমান থাকায় দেশে আসেন। এই ভাবে অনেক প্রবাসী দেশে এসেছেন শুধু নির্বাচনে স্বশরীরে ভোট প্রদান করতে। এছাড়াও জেলায় ২৩ হাজারের বেশী প্রবাসী পোষ্টাল ভোটের জন্য রেজিষ্টেশন করছিলেন।
Manual1 Ad Code
লন্ডন প্রবাসী মৌলভীবাজার সদরের জগৎসী এলাকার বাসিন্ধা আব্দুল মুকিদ জাতীয় সংসদ নির্বাচনে স্বশরীরে ভোট প্রদান করার বিষয় অনুভুতি প্রকাশ করে বলেন, আমি শুধু ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহ উদ্দীপনা নিয়ে দেশে আসি। নির্বাচনী সুষ্ট পরিবেশে আলী আমজদ সরকারী উচ্চ বিদ্যালয়ে ভোট প্রয়োগ করলাম। আমার খুব ভাল আগছে। আমি প্রবাসীদেরে অনুরোধ করবো, আপনারা পোষ্টার ব্যালটে ভোট প্রয়োগ না করে স্বশরীরে এসে ভোট দিল আলাদা আনন্দ পাবেন। তাই আগামীতে স্বশরীরে ভোট দিতে আসবেন।
Manual7 Ad Code
মৌলভীবাজার রিটানিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, কোন সহিংসতা ছাড়া শান্তিপুর্ন পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট শেষ হয়েছে। ভোটাররা তাদের পচ্ছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছে। দীর্ঘ ১৭ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের প্রবাসীরা ভোট ও গণভোটে অংশগ্রহণ করতে পেরে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন।
জেলা প্রশাসক বলেন, “প্রবাসীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এই অংশগ্রহণ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চাকে আরও সুদৃঢ় করবে।”