গাইবান্ধা জেলা কারাগারে বন্দী পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন মারা গেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন।
Manual8 Ad Code
শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী উপজেলা সদরের বৈরি হরিণ মারি গ্রামের মৃত আব্দুল জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
Manual1 Ad Code
পরিবারের অভিযোগ, একটি মিথ্যা মামলায় গাইবান্ধা জেলা কারাগারে দীর্ঘ দেড় বছর ধরে তিনি জেল বন্দী ছিলেন। সেখানে ধারণ ক্ষমতার অধিক বন্দীর সঙ্গে কারাগারে থাকায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগসহ নানা জটিল রোগে অসুস্থ হয়ে পড়েন।
জেল সুপার আনোয়ার বলেন, গাইবান্ধা সদর থানার একটি জিআর মামলায় আসামি শামিকুল ইসলাম সরকার লিপন বিগত ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে জেলা কারাগারে ছিলেন।
তিনি বলেন, শনিবার রাত ১২ দিকে তিনি গুরুতর অসুস্থ হন। জেল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেল সুপার জানান,।তাঁর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকেই পরিবারের নিকট হস্তান্তর করা হবে।