আজ বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট আইনজীবী সমিতির সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:৩০ অপরাহ্ণ
সিলেট আইনজীবী সমিতির সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

  • নির্বাচনে সভাপতি পদসহ সাতটিতে বিএনপিপন্থি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে আওয়ামী লীগ ও তিনটিতে জামায়াতপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন। ২৪টির মধ্যে চারটি পদে বিজয়ীদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় সংসদ নির্বাচনের পরই অনুষ্ঠিত হয়ে গেল সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক বিজয়ী হয়েছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) সভাপতি ও জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম অ্যাডভোকেট।

Manual5 Ad Code

এ সময় তাঁকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার মো. অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-হেলাল ও অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

Manual7 Ad Code

সমিতির ১ হাজার ৬৬৫ ভোটারের মধ্যে ১৩৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।

Manual3 Ad Code

ঘোষিত ফলাফল অনুযায়ী, অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি, অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে সহ-সভাপতি, অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট পেয়ে, অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট পেয়ে, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code

এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট, প্রধান নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট, অ্যাডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট, অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক অ্যাডভোকেট ৬৭২ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান ৮৯৯ ভোট, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান ৮৯৫ ভোট, অ্যাডভোকেট এএসএম আব্দুল গফুর ৮৭২ ভোট, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ৮৬৯ ভোট, অ্যাডভোকেট একেএম ফখরুল ইসলাম ৮৫৭ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ৮৪০ ভোট, অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান ৮২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।