আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, সরাল পুলিশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, সরাল পুলিশ

Manual4 Ad Code

নওগাঁ প্রতিনিধি:

Manual7 Ad Code

দীর্ঘ প্রায় ১৮ মাস পর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে শহরের সরিষাহাটির মোড়ে সাত থেকে আটজন একত্রিত হয়ে পতাকা উত্তোলন করেন। পরে পুলিশ এসে সেটি অপসারণ করে।

Manual1 Ad Code

এ ঘটনার ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, “খুব সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পতাকা অপসারণ করে।”বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।