আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবির পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগে ‘ইলেকশন ল্যাব’র উদ্বোধন করলেন ভাইস চ্যান্সেলর 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ণ
শাবিপ্রবির পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগে ‘ইলেকশন ল্যাব’র উদ্বোধন করলেন ভাইস চ্যান্সেলর 

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ইলেকশন ল্যাব’র উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ল্যাবের উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, এই  ইলেকশন ল্যাবের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন নির্বাচনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ,  পর্যালোচনা করে গবেষণায় উপকৃত হবেন।
ভাইস চ্যান্সেলর আশা প্রকাশ করেন, ল্যাবটি ভবিষ্যৎ জাতীয় ও স্থানীয় নির্বাচনকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলতে গবেষণাভিত্তিক সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে ও ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইলেকশন ল্যাবের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং প্রফেসর ড. মো. নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নির্বাচনের ফলাফল, ভোটের প্রবণতা, রাজনৈতিক তাৎপর্য এবং সামগ্রিক প্রভাব নিয়ে আলোচনা করেন।
দেশে প্রথমবারের মতো শুধুমাত্র নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে এই ল্যাবের যাত্রা শুরু হয়েছে। নির্বাচন, ভোটার আচরণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে পদ্ধতিগত ও প্রায়োগিক গবেষণা পরিচালনার লক্ষ্যে ইলেকশন ল্যাবটি কাজ করবে।