আজ , ,

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত ৫

editor
প্রকাশিত February 22, 2026, 05:19 PM
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত ৫

Manual6 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual6 Ad Code

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী লরি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন পুরুষ ও তিনজন নারীর মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিঙ্া বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী লরি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

Manual2 Ad Code

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।