আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিট্রিশ নাগরিকে বাড়িতে হামলা ভাংচুর নগদ টাকা লুট: আহত ৩

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে বিট্রিশ নাগরিকে বাড়িতে হামলা ভাংচুর নগদ টাকা লুট: আহত ৩

Manual3 Ad Code

মো: জাফর ইকবাল,

মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নে বিট্রিশ নাগরিকের বাড়ি ঘর দখল করতে গিয়ে চাচাত্ব ভাই এর পালক পুত্র গংদের হামলায় ৩ জন মারাত্নক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার লামুয়া (পংমদপুর) গ্রামে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যুক্তরাজ্য প্রবাসীর আয়াজ উল্যা (৬৩) বসত বাড়িতে হামলা, কুপিয়ে জখম ও নগদ টাকা লুটের ঘটনা ঘটে। হামলায় প্রবাসী আয়াজ উল্ল্যা সহ তার চাচাতো ভাই এর ছেলে মামুন মিয়া (২৪) ও তার স্ত্রী গোল বিবি (৫৪) মারত্নক ভাবে আহত হন। এ ঘটনায় আয়াজ উল্ল্যা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১ নং খলিলপুর ইউনিয়নের লামুয়া (পংমদপুর) আয়াজ উল্যা একজন বৃটিশ প্রবাসী নাগরিক। তিনি মাঝে মধ্যে দেশে এসে নিজ বাড়িতে অবস্থান করেন এবং পুনরায় ইংল্যান্ডে ফিরে যান। তার অনুপস্থিতিতে আত্মীয় চাচাতো ভাই এর ছেলে মামুন মিয়া (২৪), ভাইয়ের স্ত্রী গোল বিবি (৫৪) বাড়িঘর দেখাশোনা করে আসছিলেন।
দীর্ঘদিন ধরে এলাকার খলিলপুর ইউনিয়নের লামুয়া (পংমদপুর) গ্রামের নুহান মিয়া (২৭), এমরুল মিয়া (৩২), আলী আমজদ (৩৪), জুবেদ মিয়া (৩০), আলী আব্বাছ , নজরুল ইসলাম (৩৫), রাশেদা আক্তার (২৫) গং বাড়ি দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। ঘটনার দিন অভিযুক্তরা রড, লাঠি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে বসত বাড়িতে প্রবেশ করে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করে।

Manual3 Ad Code

আয়াজ উল্যা বাধা দিতে গেলে অভিযুক্তদের একজন ধারালো রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। আত্মরক্ষার্থে হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের অনামিকা আঙুলে গুরুতর কাটা জখম হয়। এসময় অন্য অভিযুক্তরা লাঠি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

Manual8 Ad Code

বাড়িতে থাকা চাচাত্ব ভাই এর ছেলে ও তার স্ত্রী দুজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। একজনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং আরেকজনের হাতে ও কোমরে আঘাত লেগে গুরুতর জখম হয়। এছাড়া গোল বিবিকে চুল ও কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

Manual3 Ad Code

হামলাকারীরা ঘরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

Manual8 Ad Code

পরবর্তীতে আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে প্রবাসীর পরিবারের সদস্যরা বাড়ির ভিতর জিম্মি অবস্থায় আছেন।

এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন বলেন, ঘটনাটি আমি অবগত হয়েছি। মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।