আজ মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় বিএনপির ইফতার মাহফিলে জনতার কাতারে বসলেন এমপি চাঁদ

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ
বাঘায় বিএনপির ইফতার মাহফিলে জনতার কাতারে বসলেন এমপি চাঁদ

Manual3 Ad Code
দোয়েল বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় দশ হাজার মানুষের আয়োজন রেখে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বাঘা উপজেলা- বাঘা পৌর ও আড়ানী পৌর বিএনপির যৌথ আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী -৬ (চারঘাট বাঘা) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
ইফতারের ২০ মিনিট আগে জনতার কাতারেই বসে পড়েন আবু সাইদ চাঁদ। বক্তব্য কালে তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ঋণ পরিশোধের জন্য আমার জীবন উৎসর্গ করবো।
নির্বাচনের আগেও বলেছি এখনো বলছি আমার কোন লোভ লালসা নেই।  আমি জনগনের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।  তবে কোন অপরাধীদের আমার কাছে ঠাঁই  হবে না।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় ইফতার মাহফিলে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন-  উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল,ওসি সেরাজুল হক,সাবেক সভাপতি- সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানি পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক,উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান সুরুজ,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,সাবেক সভাপতি াানোয়ার হোসেন লাশ,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল, মালোয়েশিয়া বিএনপি নেতা আরিফুল ইসলাম বিলাত,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পাকুড়িয়া ইউিনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের মোল্লা,জেলা  যুবদলের সদস্য আল আমিন জমাদার,যুবদল নেতা সালেহ আহমেদ সালাম,সেচ্চাসেবক দলের নেতা সহিদুল ইসলাম,শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকার সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী।