লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ইফতার ও দোয়া মাহফিল
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ইফতার ও দোয়া মাহফিল
editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অন্যতম অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল, নিয়মিত সভা ও সার্ভিস প্রোগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ডিজি ডেজিগনেট লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ।
অনুষ্ঠানের অংশ হিসেবে একজন অসুস্থ রোগীকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বক্তাগণ বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবা।
এসময় ক্লাব নেতৃবৃন্দ রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করা হয়।