আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও সাপ্তাহিক মাইনী পত্রিকা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও সাপ্তাহিক মাইনী পত্রিকা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া’র জনপ্রিয় সাপ্তাহিক মাইনী পত্রিকা ও জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা’ ও দর্পন বাংলা নিউজ ২৪ ডট কম’র উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে চারটায় লোহাগাড়া উপজেলা সংলগ্ন ইটারী রুপটপ রেষ্টুরেন্টে ভিআইপি হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর আহবায়ক ও হাশেম পার্কের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাশেম।
সাপ্তাহিক মাইনী পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম। গেষ্ট অব অর্নার ছিলেন ইন্জিনিয়ার ওয়ার্ড এর চেয়ারম্যান ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন সাপ্তাহিক মাইনী পত্রিকার সহ-সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্বাস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক মাইনী পত্রিকার নিবার্হী সম্পাদক তুষার কান্তি বড়ুয়া।
এনটিভি কুরআনের সুর প্রতিভার সন্ধানে প্রতিযোগিতায় দেশব্যাপী ২য় স্থান অর্জনকারী হাফেজ হুজাইফা বিন শিবিরের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাওলানা আব্দুল মান্নান এর সন্চলনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্পন বাংলা নিউজ ২৪ এর সম্পাদক আলমগীর হোসেন রানা, দূনীর্তি দমন ও আইনী সহায়তা কেন্দ্র লোহাগাড়া উপজেলার সভাপতি মাওলানা রফিক দিদার, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লোহাগাড়া শাখার ম্যানেজার রেজাউল করিম, ডাঃ মোহাম্মদ মহি উদ্দিন, হাফেজ মুছা তোরাইন, ইউপি সদস্য শাহ আলম লিটন, মাষ্টার মোহাম্মদ ফারুক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও অসংখ্য পত্রিকার শুভাকাঙ্ক্ষী ও পাঠক উপস্থিত ছিলেন।