আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে তেল কিনতে গিয়ে পেট্রোল পাম্পে মারধরে একজন নিহত

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ঝিনাইদহে তেল কিনতে গিয়ে পেট্রোল পাম্পে মারধরে একজন নিহত

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধরে তার মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (০৭ মার্চ) রাত ৮টার দিকে নীরব (২২) নামে ওই যুবকের মৃত্যু হয়। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার বারোবাজারে। তার বাবার নাম আলিনুর বিশ্বাস।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আলম বলেন, নিহত নীরব মোটরসাইকেলের তেল কিনতে ওই পাম্পে আসেন। এসময় পাম্পের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তিনি অন্য পাম্পে যান। ফেরার সময় ফের তাজ পাম্পে যান। এ সময় তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে কর্মচারীদের লাঠির আঘাতে আহত হন।

Manual6 Ad Code

পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

Manual7 Ad Code

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর