আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩ আহত-২

editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩ আহত-২

Manual7 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ মোট ৩ জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ-২৬) সকাল সাড়ে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারের পরে আফাজের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের শ্রী বিধান কুমার (৪৫), একই উপজেলার ফতেপুর এলাকার সিএনজি চালক শরিফ হোসেন (৪২) ঘটনা স্থলে। আন্দি সালামপুর গ্রামের মোছাঃ রোকেয়া বেগম (৯০) কে মেডিকেলে নেওয়ার পথেমারা যান। আহত দুজন হলেন-
নিহত বৃদ্ধার ছেলে শাহজাহান আলী (৩৫) ও সীমা বেগম (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী তথা পুর্বদিক থেকে যাত্রী ভর্তী একটি সিএনজি বাঘার দিকে আসছিল। এ সময় বানেশ্বর তথা পশ্চিম দিক থেকে ঈশ্বরদীগামী স্টিয়ারিং চালিত একটি ভুটভুটির খালি গাড়ি চন্ডিপুর পৌছলে উভয় গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি চালকসহ ঘটনা স্থলে ২ জন ও মেডিকেলে নেয়ার পথে ১ জন মোট ৩ জন নিহত হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
তবে সংঘর্ষের পর ভুটভুটি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, এছাড়া ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত সিএনজি, ভুটভুটি ও দুইটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুই যাত্রীর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনার সঙ্গে জড়িত ভুটভুটি ও চালককে শনাক্ত করতে তদন্ত চলছে।