আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ সমিতি সিলেটের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন 

editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সমিতি সিলেটের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন 

Manual8 Ad Code
উৎফল বড়ুয়া , সিলেট
সিলেটে বিভিন্ন পেশায় কর্মরত  হবিগঞ্জের বাসিন্দাদের নিয়ে গঠিত হবিগঞ্জ সমিতি সিলেটের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (০৯ মার্চ) ১৯ রমজান নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল প্রফেসর ডা.শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সায়েম উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.জহিরুল হক শাকিল,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,আবু মো: আব্দুল হান্নান,উপদেষ্টা প্রফেসর ড.মো:শাহাব উদ্দিন, সহ সভাপতি ডা. হাবিবুল্লাহ সেলিম,আবুতাহের চৌধুরী,এডভোকেট  ইরফানুজামান চৌধুরী,ড.সৈয়দ শাহ এমরান,হাজী মো:বয়তুলাহ,ময়নুল আমীন বুলবুল, নজরুল হোসেন,আমিনুল ইসলাম, মাসুদ আহমেদ,আমীর হোসেন সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক একেএম মাহমুদুল আলম মারুফ।
রমজান তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আহবান জানিয়ে  শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফিজ শফিকুল ইসলাম চৌধুরী।