আজ মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
নীলফামারীতে সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে শামিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

নিহত শামিমা নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে শামিমাকে তার শ্বশুর বাড়ি শহরের গোলাহাট এলাকা থেকে অসুস্থ অবস্থায় সোহাগের ভাবি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশকে খবর দিলে সেখানে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা আরও বলেন, শামিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে পুলিশ রয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি, প্রয়োজনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code