নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করার আদেশ জারি করে।
Manual3 Ad Code
গত সোমবার (১৬ মার্চ) মো. আলাউদ্দিনের সঙ্গে একটি নারীর আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে ইউএনও নিজে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া দাবি করেছেন। তিনি জানান, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
Manual6 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়ার খবর পাওয়ার পর ইউএনও সোমবার সকালেই কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি ফোনকল রিসিভ করছিলেন না। তবে সকাল ৯টার দিকে আবার কর্মস্থলে আসেন এবং পরে দ্রুত জেলা সদরে চলে যান।
Manual1 Ad Code
ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তারা শুনেছেন। তবে ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। অনেকে ধারণা করছেন, ভিডিওতে ইউএনওকে হয়তো ‘হানি ট্র্যাপে’ ফেলা হয়েছে।