আজ রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়ির কঞ্চিপাড়ায় বিশ্বাস ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ণ
ফুলছড়ির কঞ্চিপাড়ায় বিশ্বাস ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

Manual1 Ad Code
গাইবান্ধা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে বিশ্বাস ফাউন্ডেশন।
শুক্রবার  দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা।
এ সময় তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় পাশে থাকতে চাই।”
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও বিশ্বাস ফাউন্ডেশন ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।