আজ , ,

ঈদের নামাজ শেষে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

editor
প্রকাশিত March 21, 2026, 06:45 PM
ঈদের নামাজ শেষে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজপড়ুয়া মেয়ে ও ভাগনির ছবি এবং ভিডিও ধারণ করেন ফিরোজ মিয়া পক্ষের কয়েকজন যুবক। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

Manual4 Ad Code

শনিবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর পূর্ববিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে টানা দুই ঘণ্টা। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তথ্য সুএঃ ইত্তেফাক

Manual2 Ad Code