আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোঃ আসাদ উল্লাহ আসাদ – মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ডের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
মোঃ আসাদ উল্লাহ আসাদ – মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ডের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা

Manual2 Ad Code
তাসফী মাহমুদ:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (অঞ্চল-৫), যার অধীনস্ত ওয়ার্ড ২৯, ঢাকা মহানগরের মোহাম্মদপুর ব্লক-সি, তাজমহল রোড ব্লক-এফ, শাহজাহান রোড, মেট্রো পলিটন হাউজিং,কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, ব্লক এফ-জহুরী মহল্লা এলাকা নিয়ে গঠিত। এর আয়তন ০.৭১২ বর্গকিলোমিটার।
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন ২০২৬ -কে সামনে রেখে রাজধানীর ২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ আসাদ উল্লাহ আসাদকে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
মোঃ আসাদ উল্লাহ আসাদ- মাদক-সন্ত্রাস ও নাগরিক জীবনের সকল সমস্যা যথাযথভাবে সমাধানের পাশাপাশি, সিটি করপোরেশন প্রদত্ত সর্ব্বোচ্চ নাগরিক সুবিধাসমূহ ২৯ নং ওয়ার্ডের সকল নাগরিকের দোড়গোড়ায় পৌছে দেয়ার স্বপ্ন দেখেন।
মোঃ আসাদ উল্লাহ আসাদ- মানুষের আস্থা অর্জন করেছেন যেকোনো দুর্যোগ কিংবা সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে। দলমত নির্বিষেশে ২৯ নং ওয়ার্ডের সকল নাগরিকের পাশে থাকছেম তিনি রাত-দিন নিজের সামর্থ্যের সবটুকু নিয়ে।
দলীয় ব্যানারের বাইরে গিয়ে এলাকাবাসী তার সমর্থনে প্রচার-প্রচারণা শুরু করেছে। স্থানীয় তরুণ সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা আশা করছেন, আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ সমর্থনে মোঃ আসাদ উল্লাহ আসাদ কাউন্সিলর নির্বাচিত হবেন।
নাগরিক সুবিধা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় একজন সাহসী ও সৎ জনপ্রতিনিধি হিসেবে এলাকাবাসীর প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে, মোঃ আসাদ উল্লাহ আসাদক এর নাম, এলাকাবাসী তাকেই ভবিষত্য কাউন্সিলর হিসেবে দেখতে চান।