আজ বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

editor
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬, ০২:২১ পূর্বাহ্ণ
আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজমকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সদরপুর বাজারে একটি তামাকের গোডাউনে বসেছিলেন শফিকুল ইসলাম। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Manual6 Ad Code

এ সময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। তবে কী কারণে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual7 Ad Code

তথ্য সুএঃ ইত্তেফাক