হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
editor
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধি
Manual1 Ad Code
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তেলভর্তি ট্রেনের চারটি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।
Manual8 Ad Code
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া বলেন, ‘সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে।’