মৌলভীবাজারে সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্টিত
মৌলভীবাজারে সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্টিত
editor
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
Manual1 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্টিত হয়।
Manual8 Ad Code
মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সিলেট বিভাগের ৩ জেলার সাংবাদিকদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদানের চেক বিতরণ অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবদুল বাছির, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সভাপতি, তৌহিদুজ্জামান পাভেল জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, মৌলভীবাজার এর পক্ষে প্রতিনিধি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান প্রশাসক মৌলভীবাজার জেলা পরিষদ, এ বি এম রফিকুল ইসলাম উপ পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, মোহাম্মদ আনোয়ার হোসেন মৌলভীবাজার তথ্য অফিসার, মো: হাবিবুর রহমান জেলা সমাজ সেবা কর্মকর্তা, মোঃ জাফর ইকবাল সভাপতি, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন।
চেক বিতরণ অনুষ্টানে সঞ্চালনা করেন, শেখ মাহমুদুর রহমান সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন।
Manual7 Ad Code
মৌলভীবাজার জেলায় ১১ জন, সিলেট জেলার ৫ জন ও সুনামগঞ্জ জেলার ১ জন সাংবাদিককে ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা চিকিৎসা ও অস্বচ্ছলতার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।