আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট মহানগরীতে”সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক”প্রেস ব্রিফিং করেছেন পুলিশ কমিশনার 

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ণ
সিলেট মহানগরীতে”সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক”প্রেস ব্রিফিং করেছেন পুলিশ কমিশনার 

Manual2 Ad Code
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, অত্র মহানগর এলাকার “সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক” এক সাংবাদিক সম্মেলন সোমবার ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজন করেন।
তিনি তাঁর বক্তব্যে সমসাময়িক মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিগত কয়েক মাসের আসামি গ্রেফতার এবং  অন্যান্য সংক্রান্তে আলোচনা করেন।
পুলিশ কমিশনার, প্রথমেই আগত অতিথি সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, তার যোগদানের পর হতেই বিভিন্ন কার্যক্রমে তিনি সাংবাদিকদের সহায়তা পেয়েছেন। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন, সংবাদকর্মীরা হল আমাদের সমাজের চোখ ও কান অর্থাৎ আমরা তাদের মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র দেখি ও শুনি এবং তদানুযায়ী পুলিশ তার কর্মতৎপরতা পরিচালিত করে। সিলেট মহানগরের ফুটপাত হকার মুক্ত করা, রাস্তা যানজট মুক্ত করা অথবা অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে সাংবাদিকরা সর্বদাই পজিটিভ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, এই কাজগুলো যদি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাফল্য হয়, তাহলে তার অংশীদার সাংবাদিকগণও। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ ব্যক্ত করেন, যাতে তারা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সিলেট নগর কে একটি সুন্দর এবং সুশৃংখল নগরীতে পরিণত করা যায়, নগরীর আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখা যায় সেই ব্যাপারে যাতে অত্র মহানগর এলাকার সকল সাংবাদিকগণ পজিটিভ ভূমিকা পালন করেন।
তিনি উল্লেখ করেন কয়েকটি ঘটনাতে কিছু নেগেটিভ নিউজ প্রচারিত হলেও, এই মহানগরীর বাস্তব চিত্র হচ্ছে, এটি বাংলাদেশের একটি অন্যতম নিরাপদ শহর। এ প্রসঙ্গে তিনি, International cloud sourced online database, “Numbeo” এর সূচকের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক এই সংস্থাটির ক্রাইম ইনডেক্স এবং সেফটি ইনডেক্স অনুযায়ী  সিলেট মেট্রোপলিটন এলাকা জনগণের বসবাসের জন্য অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে।
এরপর পুলিশ কমিশনার গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাস হতে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত, ছিনতাইকারী, ডাকাত, চোর এবং মোট আসামি গ্রেফতার সংক্রান্তে বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন। যেখানে দেখা যায়:
এই নির্দিষ্ট সময়ে সর্বমোট ১৫৭ জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। ডাকাত গ্রেপ্তার হয়েছে সর্বমোট ২৪ জন। চোর গ্রেপ্তার হয়েছে সর্বমোট ২৩১ জন। সর্বমোট ৬৩৬৭ জন আসামি গ্রেফতার হয়েছে। এই ডাটা পর্যবেক্ষণ করলে দেখা যায়, সিলেট মহানগর পুলিশ ছিনতাইকারী, ডাকাত, চোর তথা সকল ধরনের আসামি গ্রেফতারের ক্ষেত্রে উত্তর উত্তর প্রবৃদ্ধি অর্জন করেছে। এবং এই ধারা ভবিষ্যতে আরও অব্যাহত রাখবেন বলে, তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে শুধু পুলিশ নয় বরং মহানগরীর সকল সম্মানিত সচেতন জনগণ এবং সাংবাদিকদের ভূমিকা পজেটিভলি থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এরপর পুলিশ কমিশনার অনুষ্ঠানের উপস্থিত সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ)মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি)  মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনার গন, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ।
ব্রিফিং শেষে পুলিশ কমিশনার, সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করেন।