আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ণ
জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

Manual6 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে উদযাপিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সার্বিক সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অসিত দেবনাথ, মেডিকেল অফিসার ডা: শাহ আহমেদ নুছায়ের, ডাঃ মাহফুজা রওশন জাকিয়া, ডা: জয় ভৌমিক, ডাঃ তাপস দেবনাথ, ডা: রাকিব হাসান ফাহিম, ডাঃ ফারিয়া ইফাতুম হামিদা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সংগঠক শামসুন্নাহার সহ অনেকেই।