আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে হাম-রুবেলার টিকাদান শুরু

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
জুড়ীতে হাম-রুবেলার টিকাদান শুরু

Manual6 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

Manual4 Ad Code

এদিকে সারাদেশের মতো মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়ও সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি।

Manual2 Ad Code

জুড়ীতে এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে পর্যায়ক্রমে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। জুড়ীতে প্রায় ১৯ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জুড়ী উপজেলার ১টি স্থায়ী এবং ১৪৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। ২০ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী ৯ মে পর্যন্ত।

যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে হামের টিকা দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

Manual2 Ad Code

জুড়ীতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সহযোগীতায় অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশফিকীন নুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ সহ সংশ্লিষ্ট ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual7 Ad Code

পরে জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশফিকীন নুর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ উপজেলার ১৪৫টি টিকাদান কেন্দ্রের মধ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।