আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ
জুড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশফিকীন নুর এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় জানানো হয়, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আটটি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। জুড়ী স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে ২৭ এপ্রিল। আগামী ২ মে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।

Manual6 Ad Code

সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code