আজ , ,

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত April 22, 2026, 10:13 PM
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| সভায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ মাদক, হ্যাকিং,চুরি সহ বাল্যবিয়ে, অবৈধভাবে পুকুর খনন, যানজট,ভেজাল পণ্য  জ্বালানি তেল ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রন ও পরিবহনখাতে সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সে বিষয়ে বিস্তর আলোচনা হয়|
বুধবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় উপজলো প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুিষ্ঠত হয়| সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার|
সভায় বক্তব্য রাখেন,  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা  সাস্থ্য পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ,বাঘা থানার পরিদর্শক  (ওসি)সেরাজুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাঘা উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম,প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের অফিসার মনসুর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর,বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বিজিবি ও আনসার-ভিডিপি অফিসার প্রমুখ | উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন|