ব্রাহ্মণবাড়িয়া শহরে টানা লোডশেডিং ও চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে।
Manual1 Ad Code
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে দাতিয়ারা এলাকায় বিদ্যুৎ বিতরণ বিভাগের অভিযোগকেন্দ্রে ভাঙচুর করেছেন কয়েকজন গ্রাহক।
Manual7 Ad Code
স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় চাহিদার তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। পিক আওয়ারে যেখানে চাহিদা ২৭ মেগাওয়াট, সেখানে সরবরাহ মিলছে মাত্র ১০-১১ মেগাওয়াট। পরিস্থিতি আরও খারাপ হয়ে অফ পিক সময়েও চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে।
Manual8 Ad Code
এই ঘাটতির কারণে শহরের বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পরপর এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং চলছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ছে।
ঘটনার রাতে অভিযোগকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মচারী খলিলুর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন এসে অফিসের কাচের দরজা ভেঙে ফেলে দ্রুত চলে যায়। তখন অফিসে তিনি একা ছিলেন, অন্য কর্মীরা ট্রান্সফরমারের কাজ নিয়ে বাইরে ছিলেন।
পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিভাগ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে এবং জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, “লাইনে সীমিত বিদ্যুৎ সরবরাহের কারণে জেলায় ঘন ঘন লোডশেডিং ছাড়া উপায় থাকছে না।“
পুরো জেলাতেই একই চিত্র দেখা যাচ্ছে চাহিদার তুলনায় অর্ধেক বা তারও কম বিদ্যুৎ সরবরাহে জনভোগান্তি দিন দিন বাড়ছে।তথ্য সুএঃ বাংলা ঢাকা ট্রিউবিউন