আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ণ
জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Manual8 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে র‍্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।

Manual2 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুজাউদ্দৌলা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শীকা রুপালী রানী দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফাহমিদা আক্তার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সংগঠক শামসুন্নাহার সহ অনেকেই। এদিকে ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সভায় বক্তারা পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখার আহবান জানান। এছাড়া খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখা, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করা, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখা, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার প্রদান, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার গ্রহণের প্রতি গুরুত্বারুপ করেন।

Manual2 Ad Code