আজ সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পীর হত্যা মামলার আরেক আসামি রাজশাহী থেকে গ্রেপ্তার

editor
প্রকাশিত মে ১, ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পীর হত্যা মামলার আরেক আসামি রাজশাহী থেকে গ্রেপ্তার

Manual5 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়া দৌলতপুরে দরবার প্রধান পীর হিসিবে পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামিম ওরফে জাহাঙ্গীর হত্যা মামলার আরো এক আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রাজীব মিস্ত্রি ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রির ছেলে এবং মামলার ৩ নম্বর আসামি।

Manual3 Ad Code

কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

র‌্যাব কর্মকর্তারা জানান, রাজীব হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন। প্রথমে পাবনাতে আত্মগোপনে থাকেন, পরে রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। গ্রেপ্তার এড়াতে একাধিক সিম ব্যবহার করছিলেন এবং অন্যের ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গোদাগাড়ীর একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন। সেখানেই অভিযান চালিয়ে র‌্যাব-৫ ও র‌্যাব-১২-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পীর হত্যা, আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা এবং বিভিন্ন ভিডিও ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রাজিবকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

এর আগে ২৬-২৭ এপ্রিল একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর ও ইসলামপুর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬), আলিফ ইসলাম (২৩) এবং দশম শ্রেণির ছাত্র আলঙ্গীর হোসেনকে (১৬) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।