আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় এজেন্ট ব্যাংক এশিয়ার কৃষি ঋণ বিতরণ, সময়মতো পরিশোধ করায় ১০ কৃষককে সম্মাননা সনদ

editor
প্রকাশিত মে ১, ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
বাঘায় এজেন্ট ব্যাংক এশিয়ার কৃষি ঋণ বিতরণ, সময়মতো পরিশোধ করায় ১০ কৃষককে সম্মাননা সনদ

Manual1 Ad Code
দোয়েল,বাঘা, (রাজশাহী)প্রতিনিধিঃ
কৃষকদের উৎপাদনমুখী করতে এজেন্ট ব্যাংক এশিয়া নারায়নপুর বাজার আউটলেটের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও সময়মতো ঋণ পরিশোধকারী ১০ জন কৃষককে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে|
বৃহসপতিবার ব্যাংক এশিয়ার পিএলসি রাজশাহী শাখার  আয়োজনে নারায়নপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার অধীনে প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন ও বর্গাচাষি ক্যাটাগরির ১০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫০ হাজার টাকা করে কৃষি ঋণ বিতরণ করা হয়| একই সঙ্গে আগে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করায় আরও ১০ জন কৃষককে ‘ভালো গ্রাহক’ হিসেবে সনদপত্র তুলে দেওয়া হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক আজিজ মোঃ ফজলুল করিম| বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সহকারী পরিচালক শামিম হোসেন এবং ব্যাংক এশিয়া পিএলসি রাজশাহী শাখার এভিপি ও শাখা প্রধান শামসুর রহমান|
এছাড়াও বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নপুর বাজার আউটলেটের এজেন্ট সুজিত কুমার পান্ডে|
প্রধান অতিথি আজিজ মোঃ ফজলুল করিম বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড| প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে ঋণ পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে| যারা সময়মতো ঋণ শোধ করেন তাদের উৎসাহ দিতেই আজকের এই সনদ প্রদান|”
সভাপতির বক্তব্যে এজেন্ট সুজিত কুমার পান্ডে বলেন, “আমরা প্রকৃত কৃষক বাছাই করে ৪% সুদে কৃষি ঋণ দিচ্ছি| ঋণের টাকা যাতে সঠিকভাবে কৃষিকাজে লাগে সেজন্য নিয়মিত মনিটরিং করা হয়| ভালো গ্রাহকদের পরবর্তীতে আরও বেশি পরিমাণ ঋণ দেওয়া হবে|”
বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা বলেন, “প্রকাশ্যে ঋণ বিতরণের ফলে ¯^চ্ছতা নিশ্চিত হচ্ছে| প্রকৃত কৃষকরা উপকৃত হচ্ছেন| এ ধরনের উদ্যোগ খেলাপি ঋণ কমাতে সহায়ক হবে|” এসময় ঋণ গ্রহীতা ও সনদপ্রাপ্ত কৃষকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন|
আয়োজকরা জানান, বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আলোকে মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকদের মাঝে সচ্ছভাবে  ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ কমিয়ে আনতে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে|