পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা ছাত্র বৈষম্যবিরোধী মামলার আসামি মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি মবশ্বির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ
Manual1 Ad Code
শুক্রবার (১ মে) দুপুর ৩টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল ফুডের সম্মুর্খ থেকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার এসআই গৌরাঙ্গ কুমার বর্মন ও শফিকুল ইসলাম নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Manual7 Ad Code
পুলিশ সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল। মবশ্বির আহমদ ওই মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ।
Manual5 Ad Code
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তারা জানান, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।