আজ রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও ১৬ প্রহরের লীলা কীর্তন অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ৩, ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ণ
বাঘায় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও ১৬ প্রহরের লীলা কীর্তন অনুষ্ঠিত

oplus_0


Manual7 Ad Code
দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় ব্যাপক আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ এবং ১৬ প্রহরব্যাপী রাধা-গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২রা মে) রাতে উপজেলার কেন্দ্রীয় পূজা মণ্ডপে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু মনিহরণ পান্ডে।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন,
“আমি মজলুম মানুষের প্রতিনিধি। রাজনীতি করতে গিয়ে দীর্ঘ সময় দেশের বিভিন্ন কারাগারে জীবন কাটিয়েছি। এই সময়ে আমি আমার স্ত্রী ও গর্ভধারিণী মাকে হারিয়েছি। তারপরও আমি রাজনীতি ছাড়িনি। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।”
তিনি আরও বলেন, যারা এক সময় জান্নাতের টিকিট বিক্রির কথা বলেছিল, তারা সারদীয় দুর্গাপূজায় আপনাদের কাছে এসে ভোট চাইলেও এখন আর তাদের দেখা যাচ্ছে না। দাওয়াত দিলেও তারা আসবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ তারা স্বার্থের রাজনীতি করে, যা আমাদের দ্বারা সম্ভব নয়।”
বিশেষ অতিথির বক্তব্যে রথীন্দ্রনাথ দত্ত বলেন,
“কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাণী ভুলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অর্থ ও লোভের মোহে মানুষ সত্য ও সুন্দর পথ হারিয়ে ফেলছে। এই দুঃখ ও মায়া থেকে মুক্তি পেতে হলে প্রেমময় শ্রীশ্রী রাধা-গোবিন্দের পথে ফিরে আসতে হবে।”
তিনি এ মহোৎসবে উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার (বাকু পান্ডে), বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মুকলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান, বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম, আল আমিন জামাদার, শফিকুল ইসলাম, শ্রী ধীরেন্দ্রনাথ প্রামাণিক, শ্রী স্বপন সাহা, পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, আড়ানী হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী রাম গোপাল সাহা, ডা. মিঠুন কুমারসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ভক্তবৃন্দ।